হাতিয়ায় কেন্দ্রের কাছে দুই নির্বাচনী কর্মকর্তাকে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে ভোট কেন্দ্রে যাওয়ার পথে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে দুই নির্বাচনী কর্মকর্তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। দাসপাড়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দু’জন হলেন, ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল আউয়াল ও পোলিং কর্মকর্তা শাহাদাত হোসেন। আহত অবস্থায় কেন্দ্রে যাওয়ার পর তাঁদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। কারা তাঁদের গুলি করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি। ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।