হাতিয়ায় ধর্ষণের শিকার ছাত্রীকে নোয়াখালীর হাসপাতালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে (১৫) গতকাল রোববার সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবককে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তার ডাক্তারি পরীক্ষা সোমবার (আজ) হবে।
গত শনিবার বার্ষিক পরীক্ষার ফল জানতে বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ
করে জাকির হোসেন নামের স্থানীয় এক যুবক। পরে তাকে ধর্ষণ করা হয়। বিকেলে ছাত্রীকে হাতিয়া থানার পেছনের রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি জাকির হোসেনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।