হাতিয়ায় নদীভাঙনে মিলল বস্তাভর্তি অস্ত্র ও গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীর ভাঙনকবলিত নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচর এলাকা থেকে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বস্তার ভেতরে একটি রাইফেল, আটটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি, দুটি বড় ছোরা, চারটি দা, ৬০টি শটগানের কার্তুজ ও ৮০টি রাইফেলের গুলি পাওয়া যায় বলে মুঠোফোনে প্রথম আলোকে জানান কেরিংচরের মোর্শেদবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার আজাদুল ইসলাম।