হাতিয়ায় যুবদলের নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট শাহজাহানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার সাগরিয়া বাজারের সাবেক টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহজাহান বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে সাগরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে সাত-আটজন দুর্বৃত্ত শাহজাহানের ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের কারণে কেউ হামলা চালাতে পারে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।