হাতিয়ায় ২৪ লাখ চিংড়ির পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দী ঘাটের কাছে মেঘনা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ২৪ লাখ চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
অভিযানে নেতৃত্বদানকারী কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. তানভির আহম্মেদ প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে হাতিয়ার তমরুদ্দী ঘাট থেকে চেয়ারম্যান ঘাট হয়ে নোয়াখালীর দিকে যাওয়ার পথে একটি ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারে থাকা ১২টি ড্রাম পরীক্ষা করে প্রতিটিতে ২ লাখ করে ২৪ লাখ চিংড়ির পোনা পাওয়া যায়। পরে পোনাগুলো জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়।
লে. তানভির আহম্মেদ জানান, অভিযানে চিংড়ির পোনা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।