হাতীবান্ধায় অচেতন করে মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই পরিবারের চারজনকে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার পশ্চিমবেজ গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতন হয়ে পড়া ব্যক্তিরা হলেন পশ্চিমবেজ গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (২৫), মা মর্জিনা বেগম (৫৫), ভাই হাফিজুল ইসলাম (১৪) ও বোন পেয়ারা খাতুন (১৬)। গতকাল বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত গত বুধবার রাতে পশ্চিমবেজ গ্রামের মজিদুল ইসলামের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর পরিবারের সদস্যদের কৌশলে ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে।