হাতীবান্ধায় সাত জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন—কামাল হোসেন, ফজলুল হক, আজিজুল ইসলাম, ফজল মিয়া, আতিয়ার রহমান, সাহিদুল ইসলাম ও মনিরুজ্জামান।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে উপজেলা এলাকা থেকে জুয়া খেলার সময় সাতজনকে আটক করা হয়। আজ তাঁদের সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।