হাতুড়িপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রবিন খানকে (২৪) কুপিয়ে জখম করা হয়েছে এবং দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধূলিয়া ইউনিয়নের ব্যাঙের বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কেশবপুর গ্রামের বাসিন্দা আবদুল বারেক খানের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল সৌরভ বলেন, এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর দুই পা ভেঙে গেছে এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।