হাতুড়িপেটায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চাঁদ আলী ওরফে চেনি মোল্লা (৪২) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর ভায়রা লালন গাজী (৩৮) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লালনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর পশুহাটে ওই ঘটনা ঘটে। চাঁদ আলী দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের পচা মোল্লার ছেলে। লালন একই উপজেলার চিথলিয়া গ্রামের মৃত রবকুল গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দুপুরে পশুহাটে লালন হঠাৎ হাতুড়ি দিয়ে চাঁদ আলীকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। তা দেখে লোকজন আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। একপর্যায়ে চাঁদ আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।