হাতেনাতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে খাককান্দা ফাঁড়ি পুলিশ। ফাঁড়ির উপপরিদর্শক আবুল হাসিম বলেন, উপজেলার কয়েকটি চক্র বিআইডব্লিউটিএর নাম ভাঙিয়ে মেঘনা নদীতে নৌযান থামিয়ে ৩০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তুলছে। অভিযান চালিয়ে খোকন মিয়া ও জুয়েল মিয়া নামের দুজনকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। খোকন বৈদ্যেরবাজার গ্রামের ও জুয়েল সাত ভাইয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের সোনারগাঁ থানায় হস্তান্তর করে থানায় মামলা করা হয়েছে।