হাতেনাতে দুই চোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিসমিল্লাহ মিতালী সাইজিং (সুতা) মিলের গুদামের টিনের বেড়া কেটে সুতা চুরির সময় স্থানীয় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। থানার উপপরিদর্শক মাহাবুব জানান, গতকাল দুপুরে বাজারের উত্তর পাশের ওই কারখানার গুদামের টিনের বেড়া কেটে চুরি করার সময় এলাকাবাসী দেখে ফেলে। চোরদের ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতা আনহাছ (১৪) ও সজীবকে (১৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। কারখানার মালিক হাজি হাছান আলী জানান, গত শুক্রবারও একই কায়দার ১৫ হাজার টাকার সুতা চুরি হয়।