হাত-পা বাঁধা অবস্থায় তিনজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের গুদারাঘাট এলাকায় গতকাল বুধবার ভোরে সিএনজি চালিত অটোরিকশা থেকে তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রুবেল ও মো. শাহাবুদ্দীন। উদ্ধার হওয়া তিনজন হলেন মো. শামীম, মো. মামুন ও মিজানুর রহমান। ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, গতকাল সকাল ছয়টার দিকে কালাচাঁদপুরে তল্লাশিচৌকিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানো হলে এর পেছনে তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া তিনজন পুলিশকে জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মান্নানের পরিচয় দিয়ে বেঁধে তাঁদের অটোরিকশায় তোলা হয়। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা ব্যক্তিরা পরিচ্ছন্নতাকর্মী। পুলিশের ভয় দেখিয়ে তিনজনের হাত-পা বেঁধে টাকা দাবি করা হয়। তাঁদের সহকর্মীরাই এ কাজ করেন। নিজস্ব প্রতিবেদক