হান্নান চৌধুরী কারা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার আসামি হান্নান চৌধুরীকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বলেন, আদালতের আদেশ অনুযায়ী হান্নান চৌধুরীকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘র্যা বের হেফাজতে আসামি নির্যাতন, চিকিৎসা দিতে আদালতের নির্দেশ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ‘র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) হেফাজতে এক আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। জখম, নির্যাতনের চিহ্নসহ পুলিশ হান্নান চৌধুরী নামে ওই আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত আগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।’ ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে মালামাল লুণ্ঠনের অভিযোগে হান্নান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।