হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের স্থানীয় কথন সাহিত্য-সাংস্কৃতিক সংসদের (কসাস) পরিচালক ও সরকারি কেসি কলেজের ছাত্র সাকিব আল হাসান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে শহরের ক্রিসেন্ট মোড়ে তাঁর ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর পেয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সাকিবকে দেখতে হাসপাতালে যান। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।