প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। ইউপি সচিব আনোয়ার হোসেন জানান, মুখোশধারী তিন দুর্বৃত্ত কার্যালয়ের ভেতর থাকা চৌকিদারকে দরজা খুলে দিতে বলে। দরজা খুলতে অসম্মতি জানালে দুর্বৃত্তরা ইউপি কার্যালয়ের কাচের জানালা ভাঙচুর করে। এ ঘটনায় লোহাগাড়া থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী।