হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার সরসপুর এলাকায় গতকাল বুধবার দুর্বৃত্তদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাঁরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার মানিকদাহ ও আন্দলবাড়িয়া গ্রামের কয়েকজন নছিমনযোগে নড়াইল সদরের গোপীকান্তপুর গ্রামে আসার পথে সরসপুর এলাকায় আট-দশজন তাঁদের আটকে চাঁদা দাবি করে। এতে অস্বীকার করলে হামলা চালানো হয়। এতে সুবলা রানী, উন্নতি রানী, মনি মোহন, বিমল বিশ্বাস ও সজীব বিশ্বাস আহত হন।