হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা হয়েছে। গতকাল শনিবার সকালে এ হামলা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে কয়েকজন যুবক আলমের বাসা ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা বাসা ও অফিসের সব আসবাব ভাঙচুর করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহেব মোল্লা জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তি।