প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের হামলায় সাধারণ সম্পাদক পক্ষের এক কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসের ফুডকোর্টের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের পক্ষের ছাত্রলীগ কর্মী মনোয়ার হোসেনের ওপর হামলা চালান সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পক্ষের কর্মীরা। একটি ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এতে মনোয়ার আহত হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।