হামলা ও ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সদস্য মো. ইব্রাহিমের কাঁচামালের আড়তে গতকাল শনিবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিকেলে পৌরসভার ইলিশ চত্বর এলাকায় ওই ঘটনা ঘটে। বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ইব্রাহিম। তিনি বলেন, তাঁর বাবাকে মারধর করে দোকানের মালামাল রাস্তায় ফেলে দেওয়া এবং একটি মুঠোফোন সেট লুট করে সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চিফ হুইপ আ স ম ফিরোজের পক্ষ এবং বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের পক্ষের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এ জেরেই মেয়র পক্ষের ইব্রাহিমের দোকানে হামলা ও ভাঙচুর হয়েছে।