হামলা চালানোর অভিযোগে আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় আহত হওয়ার অভিযোগের মামলায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার পুলিশ রামপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন রামপুর বাজার এলাকার আপেল (২৫) ও রবিউল (২৭)। তাঁরা ওই মামলার আসামি।

ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, গত মঙ্গলবার দুপুরে রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে এলাকার রাজু ও নাইম উত্ত্যক্ত করেন। এ সময় রামপুর বাজার এলাকার সৈয়দ আহম্মেদ এর প্রতিবাদ করেন। এর জের ধরে সন্ধ্যায় রাজু, নাইমসহ ১০-১২ জন সৈয়দ আহম্মেদ ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এ সময় সৈয়দ আহম্মেদ গুলিতে ও মহিউদ্দিন আহম্মেদ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। বর্তমানে তাঁরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বুধবার রাতে সৈয়দ আহম্মেদের ছেলে আলাউদ্দিন ফরিদগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।