হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) হাফিজুর রহমান মুন্সীর কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ১০-১২ জন যুবক রাজউক ভবনের পাঁচতলায় প্রধান প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়ে। তারা উন্নয়নকাজের দরপত্র নিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্নও করতে থাকে। দরপত্র পাওয়ার জন্য তাঁকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে দাবি করে ওই টাকাও ফেরত চায় তারা। একপর্যায়ে তারা টেবিলের কাচ ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করে। তারা তাঁর ব্যবহৃত মুঠোফোনও কেড়ে নেয়। পরে গালি দিতে দিতে তারা চলে যায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া প্রধান প্রকৌশলীর কক্ষ পরিদর্শন করেন।