হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গঙ্গানগর গ্রামে বাদশা মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িঘরে গতকাল শুক্রবার হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বাদশার সঙ্গে গ্রামের মোশারফ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল দুপুরে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মোশারফ মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন বাদশা মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় বাদশা ও তাঁর ছেলে ইয়ানবীকে পিটিয়ে আহত করা হয়। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোশারফ অভিযোগ অস্বীকার করেছেন। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।