হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের মধ্য বিলবিলাস গ্রামে গতকাল বুধবার ভোরে মো. মিলন গাজী (৩৫) নামে এক সেনা সদস্যের ঘরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সেতারা বেগম (৫৫) ও নিলুফা বেগম (৩০) নামে দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধ্য বিলবিলাস গ্রামের মিলন গাজীর সঙ্গে একই গ্রামের আবদুল লতিফের (৬০) সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ওই ঘটনার জেরে আবদুল লতিফের পক্ষের রাজিব ও লিটনের নেতৃত্বে ১৫-২০ জন গতকাল মিলন গাজীর ঘরে হামলা চালায়।