প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ওরফে সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন সজীব ও তাঁর সহযোগীরা।