হামলায় আহত মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আহত মায়ের মৃত্যু হয়েছে। পুলিশ ও গলাচিপার চরচন্দ্রাইল গ্রামের কয়েক ব্যক্তি জানায়, গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের মো. সফি আলম খানের ছেলে সবুজ খান গত সোমবার বিকেলে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে তাঁর মা ফরিদা বেগমের সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে সবুজ ক্ষুব্ধ হয়ে মা ফরিদা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ফরিদা বেগম গুরুতর আহত হয়ে পড়লে প্রথমে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা বেগমের মৃত্যু হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|