প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত মো. সোহেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার হরিহরকাঠী গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হরিহরকাঠী গ্রামের অটোরিকশাচালক সোহেলকে একই উপজেলার মাহমুদকাঠী গ্রামের দেলোয়ার হোসেন মুঠোফোনে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী সংগীতকাঠী গ্রামে নিয়ে যান। সেখানে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দেলোয়ারের সঙ্গে সোহেলের বাদানুবাদ হয়। একপর্যায়ে দেলোয়ারসহ পাঁচ থেকে সাত যুবক সোহেলকে পিটিয়ে আহত করেন।