হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই বিদ্যালয়ের শিক্ষকদের বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় পরীক্ষার্থী আহত হয়। উপজেলার বেড়তলা উচ্চবিদ্যালয় ও পানিশ্বর সামসুল আলম উচ্চবিদ্যালয়ের শিক্ষদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি পরীক্ষার কেন্দ্র পড়ে পানিশ্বর উচ্চবিদ্যালয়ে। গতকাল পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় পানিশ্বর সামসুল আলম উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীরা বেড়তলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি