হামলায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় আবদুল বারী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল বারী ও তাঁর ভাই আফরোজ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ঘটনার সময় আবদুল বারী বাড়ির সামনের একখণ্ড জমিতে বাঁশের বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পেছন থেকে এক ব্যক্তি আবদুল বারীর মাথায় লাঠিজাতীয় কিছু দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার দুপুরে বলেন, ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এখনো মামলা হয়নি।