হামলায় পিডিবির ২ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলীর কালিরহাট এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. রফিকুল ইসলাম ও মজিবুর রহমান।
পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ পাহাড়তলীর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে পিডিবির একটি দল কালিরহাট ফার্সি মেম্বারের গলিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। তখন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ গিয়ে হামলার শিকার বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, হামলাকারী চারজনকে শনাক্ত করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।