প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলের ছোট ভাই সোহেলকে হত্যার উদ্দেশে৵ হামলা করার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে হাসান ফেরদৌস দুর্বৃত্তদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন। এজাহারে ঘটনার নেপথ্যে বির্তকিত ব্যবসায়ী আল জয়নালকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬ মার্চ রাতে চাষাঢ়া থেকে বন্ধন পরিবহনের বাসে ঢাকা যাওয়ার পথে সোহেলকে লক্ষ্য করে ঢিল ছুড়লে তিনি গুরুতর আহত হন। থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, জয়নালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।