হামলার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর পাঙ্গাসী গ্রামে গত শনিবার ভূমিহীনদের ২০টি বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় গতকাল রোববার উল্লাপাড়া থানায় মামলা করা হয়েছে। থানা-পুলিশ জানায়, চর পাঙ্গাসী গ্রামের আফাজ হাজির ছেলে হাসু প্রাং ও কাওছার প্রাংয়ের সঙ্গে একই গ্রামের ভূমিহীন জহুরুল হোসেন গংয়ের পাঁচ বিঘা খাসজমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার খাসজমিতে সরিষা তুলতে গেলে জহুরুল হোসেনদের ওপর হামলা করেন হাসু ও কাওছারের লোকজন। এ সংঘর্ষে ১০ জন আহত হন। এরপর হাসু ও কাওছারের লোকজন ভূমিহীনদের ২০টি বাড়িতে হামলা চালিয়েছেন। থানার ওসি দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, জহুরুল বাদী হয়ে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন।