প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নাজিম উদ্দিন ও মুরাদ হোসেন নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মচারী আহত হয়েছেন। এর মধ্যে নাজিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় পিডিবির কার্যালয়ে ঘটনাটি ঘটে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কার্যালয়ের অভিযোগ কেন্দ্রের ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি পাশের কাছুরকাপন এলাকায় বিদ্যুৎ লাইনের সমস্যার কথা জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এর ১০-১৫ মিনিট পর তিন-চারজন যুবক অভিযোগ কেন্দ্রে ঢুকে সেখানে দায়িত্বে থাকা পিডিবির সাহায্যকারী (হেলপার) নাজিম ও মুরাদকে বিলম্বের কারণ