হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের তেবাড়িয়া মহল্লায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র মিঠু হোসেন (১৮) গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।
নাটোর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, পুকুরের মালিকানা বিরোধের জের ধরে ২১ জুন দুপুরে তেবাড়িয়া মধ্যপাড়ায় প্রতিপক্ষের হামলায় মিঠু হোসেন (১৮), তাঁর বাবা আবদুস ছামাদ (৫৫) ও মা মরিয়ম বেগম (৪৫) আহত হন। প্রথমে তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মিঠুকে রাজশাহী মেডিকেল কলেজ ও পরে রাজশাহীর আমানা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে মিঠু আইসিইউ ছিলেন। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান।
আহত আবদুস ছামাদ আমানা হাসপাতালের চিকিৎসক মমতাজুল হকের বরাত দিয়ে বলেন, প্রতিপক্ষের রডের আঘাতে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে ওর মৃত্যু হয়েছে। পড়ালেখা করত। এ ঘটনায় তিনি রোববার রাতে সদর থানায় শিমুল হোসেন, সোহাগ আলী ও লিখন আলীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।