হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপি নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন সরিষাবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিপ্পন মিয়ার স্ত্রী সুবর্ণা বেগম (৩৪), বড় বোন শোভা বেগম (৪০) ও চাচা ফজলুর রহমান (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, পৌরসভার সামর্থবাড়ি এলাকায় দেড় শতক জমি নিয়ে আওয়ামী লীগের সমর্থক দুলাল মিয়ার সঙ্গে একই এলাকার নিপ্পন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বেলা দুইটার দিকে লোকজন নিয়ে ওই জমিতে তৈরি করা নিপ্পন মিয়ার বাড়ি দখল করতে আসেন দুলাল মিয়া। দুলাল মিয়া ও তাঁর লোকজন নিপ্পনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন গতকাল বিকেলে বলেন, এখনো মামলা হয়নি।