হামলায় আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নে গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ একই পরিবারের আটজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়াবাড়ী এলাকার মালেক মোল্লার লোকজন এক সপ্তাহ আগে এলাকার আইয়ূব আলীর চার বিঘা জমিতে চাষ করা বাদাম লুট করে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার দুপুরে মালেক মোল্লা, শরিফুল ও শহিদুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আইয়ূব আলীর বাড়িতে হামলা চালান। এতে আইয়ূব আলীসহ তাঁর পরিবারের আটজন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।