হামলায় ইউপি সদস্য আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর খানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় খিদিরপুর বাজারে ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর খানকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।