হামলায় ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলায় আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের ইয়াসিন আরাফাত নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. সজীবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন আরাফাত। পরে সজীব বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ পড়তে গেলে কোনো কারণ ছাড়াই আরাফাতের ওপর হামলা চালায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদের কর্মীরা। পরে খবর পেয়ে সজীব ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে হারুন বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না।