হামলায় ছাত্রলীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী প্রশান্ত দেব সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে কলেজের ফটকের কাছে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি বলেন, ‘প্রশান্ত ছাত্রলীগের কর্মী। বখাটেরা তাঁর ওপর হামলা করেছে। ঘটনাটি রাজনৈতিক কিছু না।’ সদর মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, কে বা কারা হামলা করেছে এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। কেউ কোনো অভিযোগও দেয়নি। তাই মামলা হয়নি।