হামলায় তিতাসের ১০ কর্মকর্তা আহতের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইল মিলের গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের সময় গত বৃহস্পতিবার হামলা চালিয়ে তিতাসের ১০ কর্মকর্তাকে আহতের ঘটনায় মামলা হয়েছে। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক শফিকুর রহমান গতকাল শুক্রবার ওই মামলা করেন।
প্রাইম টেক্সটাইল মিলের মালিক এম এ আউয়ালকে হুকুমের আসািম করে ১৫০ জনের বিরুদ্ধে ওই মামলা হয়েছে।
প্রাইম টেক্সটাইল মিলের উপমহাব্যবস্থাপক মোস্তফা আবদুদ দাইয়ান বলেন, ‘আমাদের গ্যাসের বিল বকেয়া ছিল না। অবৈধ সংযোগও ছিল না। এরপরও বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাসের পাঁচটি গাড়ি এসে আমাদের কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওই সময় বাইরের কিছু লোকের ইন্ধনে বহিরাগত লোকজন তিতাস গ্যাসের কর্মকর্তাদের পিটুিন দেয়। পরে আমরা তাঁদের উদ্ধার করে অফিসে নিয়ে আসি। আমাদের মিলে তিনটি স্পিনিং কারখানা রয়েছে। এতে দৈনিক ৬০ টন সুতা তৈির হয়। গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের কারণে এক দিনে আমাদের প্রায় চার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।’
তবে মামলার এজাহারে বলা হয়, ওই মিলে অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় তাদের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ১০ কর্মকর্তাকে আহত করা হয় ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়।