হামলায় নারী সবজি বিক্রেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের পলাশপুর সেতুর ঢালে সন্ত্রাসী হামলায় এক নারী সবজি বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরের এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সবজি বিক্রেতা জাকিয়া বেগমের (৪০) কাছে পলাশপুর এলাকার সজীব হোসেন (২৫) ও তনু হাওলাদার (২৭) নেশাগ্রস্ত অবস্থায় টাকা দাবি করেন। এ সময় তাঁর ছেলে রুবেল হোসেন প্রতিবাদ করলে ওই দুজন তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে সন্ত্রাসীরা রুবেলকে বেধড়ক মারধর করতে থাকলে জাকিয়া ছেলেকে রক্ষা করতে যান। এ সময় তনু একটি বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। গুরুতর আহত জাকিয়াকে হাসপাতালে পাঠায়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক গোলাম কবির বলেন, মামলার প্রস্তুতি চলছে।