প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার জয়রামপুর এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত আজের উদ্দিন (৫০) জয়রামপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, জয়রামপুরে নুরুজ্জামানের কারখানা-সংক্রান্ত বিরোধে দুই পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আজের উদ্দিন দুই পক্ষকে ঠেকাতে মাঝখানে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে রাজু (৩২) নামের একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এটা হত্যা, না সংঘর্ষের মধ্যে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন, তা তদন্ত করা হচ্ছে।