প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের শঙ্করপুর নোয়াখালীপাড়া গ্রামে গত শনিবার মধ্যরাতে দুষ্কৃতকারীদের হামলায় আনারুল হক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, ১৫-১৬ জন দুষ্কৃতকারী ওই গ্রামের দোকান-কর্মচারী আতাউর রহমানের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আতাউর রহমান ও তাঁর স্ত্রীকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে এবং ছয় হাজার টাকা, এক ভরি ওজনের সোনার গয়না লুট করে নেয়। তাঁদের চিৎকারে প্রতিবেশী রিকশাচালক আনারুল হক ছুটে গেলে দুষ্কৃতকারীরা তাঁকে ছুরিকাঘাত করে এবং দুটি ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার বেলা দুইটার দিকে আনারুল হক মারা যান।