প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালতলা গ্রামে গত রোববার রাতে প্রতিপক্ষের হামলায় ইউনুছ দফাদার (৫৫) ও তাঁর ছেলে মো. সুমন (২০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের প্রতিবেশী পনু হাওলাদার, তাঁর দুই ছেলে স্বপন ও রিপনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন জানান, ঘটনার পর আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।