হালিম খাঁ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের জলদস্যু হালিম বাহিনীর প্রধান আবদুল হালিম খাঁকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত নয়টার দিকে বরগুনার পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হালিমের বাড়ি পাথরঘাটার হাড়িটানা গ্রামে। পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, দস্যু হালিম খাঁর বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা থানায় ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।