হালিশহরের খাল থেকে কাটা পা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকার একটি খাল থেকে গতকাল সোমবার দুপুরে পলিথিনে মোড়ানো একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৪ থেকে ৩০ বছর বয়সী কোনো ব্যক্তির ঊরু থেকে কাটা বাম পা এটি। পা-টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওসি বলেন, কোনো হাসপাতালে পা কাটার পর বর্জ্যের সঙ্গে এটি খালে ফেলে দেওয়া হয়েছে, নাকি এটি সন্ত্রাসীদের কাজ তা তদন্ত করা হচ্ছে। তবে ঘটনাস্থলের আশপাশে কোনো হাসপাতালে নেই। জোয়ারের পানির সঙ্গে অন্য কোথাও থেকে খালে এটি ভেসে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।