হাসনাতের জড়িত থাকার 'প্রাথমিক সত্যতা' পাওয়া গেছে : ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় হাসনাত করিমের জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপি মিডিয়া সেন্টারে রোববার দুপুর সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ কথা জানান। তিনি বলেন, সত্যতা পাওয়ায় এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এই মামলায় সন্দেহভাজন হিসেবে হাসনাত করিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১ জুলাই গুলশানে হামলায় যে ৩২ জন বেঁচে যান, হাসনাত করিম তাঁদের একজন। ওই দিন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁয় খেতে যান। ২ জুলাই সেখান থেকে বেঁচে ফেরার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ঘটনার ৪৩ দিন পর ওই হামলায় হাসনাত করিমকে গ্রেপ্তার দেখানো হয়।