হাসপাতাল চত্বরে ফেলা হলো সরকারি ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পেছনে গতকাল রোববার বিকেলে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ফেলে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনের মাঠে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও আবার একসঙ্গে অসংখ্য ট্যাবলেটের পাতা। প্রতিটি পাতার ওপর ইংরেজি হরফে লেখা রয়েছে ‘প্রপার্টি অব দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, নট ফর সেল’। এসব আয়রন ট্যাবলেটের পাতার কোনোটাতে মেয়াদ উত্তীর্ণের
তারিখ ০১/০৩/২০১৪, আবার কোনোটাতে ০১/০৬/২০১৪ লেখা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও ঠিকমতো ওষুধ পাওয়া যায় না। তাই প্রায় সময় বাইরে থেকে ওষুধ কিনে খেতে হয়।
জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক খন্দকার বলেন, অনেক দিন ধরে আয়রন ট্যাবলেটের সরবরাহ নেই। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওষুধগুলো আমাদের নয়।’