হাসপাতাল থেকে কয়েদির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেজাউল করিম নামের একজন কয়েদি পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে তিনি পালিয়ে যান।

পুলিশ, কারারক্ষী ও ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, রেজাউল করিম বিমান বাহিনীর সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল-২-এর ৭০১ নম্বর কক্ষে তাঁর চিকিৎসা চলছিল। আজ দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।