প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের উৎপাত ঠেকাতে পুলিশি অভিযান চালানো হয়েছে। কলাপাড়া থানা-পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে অভিযানের সময় একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম আসমা বেগম (২৮)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এইচ এম মাহবুব আলম বলেন, দাপ্তরিক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আসা ও দালালদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় ক্লিনিকের মালিকেরা তা না শুনে দালাল দিয়ে রোগী ধরার একধরনের প্রতিযোগিতায় নেমেছেন। এ কারণে চিকিৎসাসেবা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশও নষ্ট হচ্ছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।