হাসপাতাল থেকে তিন প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে গতকাল বুধবার তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যা ব-১৪-এর সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।
র্যা ব ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে একটি প্রতারক চক্র রোগী ভর্তি করানো ও ওষুধ পাইয়ে দেওয়ার শর্তে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এ অভিযোগের ভিত্তিতে র্যা ব গতকাল দুপুরে ওই হাসপাতালে অভিযান চালায়।
এ সময় সদর উপজেলার পাথালিয়া গ্রামের মো. মনিরুজ্জামান (৩০), একই গ্রামের মো. শরীফ (২৬) ও রামনগর গ্রামের মো. রকিবুল হাসানকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।